লাভ শায়েরি ইন বেঙ্গলি — ভালোবাসার ভাষায় আমার কিছু কথা
ভালোবাসা… এক অদ্ভুত অনুভূতি।
যেখানে হাসির আড়ালে চোখে জল থাকে,
আর নীরবতার ভেতর লুকিয়ে থাকে হাজারো কথা।
আজ আমি লিখছি কিছু লাভ শায়েরি বাংলায়,
যেখানে শব্দের চেয়ে অনুভূতিই বেশি কথা বলে।
ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়
আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য
ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।
আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য
ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।
ভালোবাসার মাঝে সুখ আছে,
ভালো থাকার মাঝে কষ্ট আছে
দুরে রাখার মাঝে টান আছে
মনে রাখার মাঝে প্রান আছে৷
ফুল চাই ফুটত পাখি চায় উড়তে
মন চায় হাসতে হৃদয় চায়
তোমায় ভালোবাসতে।
ঝিরি ঝিরি বৃষ্টি পরে তোমার কথা মনে পড়ে,
বলো তুমি কেমন আছো আমাকে কি ভুলে গেছে৷
দিন যায় রাত আসে স্বপ্নে দেখি তুমি পাশে
তোমায় যখন ছুঁতে যাই স্বপ্ন তখন ভেঙে যায়।
বলবোনা ভালোবাসি, করবো না জোর।
ইচ্ছা হলে ফিরে আসিস, জায়গাটা শুধুই তোর ৷
পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া ..
রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব, তুমি আর আমি।
চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা সে বোঝেনা।
উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাক লেখা।
ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা।
হৃদয়ের গোপন কোণে তোমার নাম
সবাই বলে, সময় সব ভুলিয়ে দেয়।
কিন্তু আমি জানি,
কিছু নাম… সময়েও মুছে যায় না।
যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো
যেওনা চলে দূরে সারাজীবন আমায় তুমি বুকে
টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার
নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান
তুমি আমার জান আমি আমার আশা তোমার জন্য
রইল আমার অনেক ভালোবাসা
আমাকে ছাড়া যদি সুখি হতে পারো,
তাহলে আর ফিরে এসো না।
কিন্তু আমি হীনা তুমি যদি কষ্টে থাকো,
তবে ফিরে এসো আগের মতোই
ভালোবাসবো তোমাই কথা দিলাম।
তোকে চাই ভালোবাসাতে তোকে চাই
হাজার কষ্টের মধ্যে রাখতে
তোকে চাই প্রতিটা আনন্দের মূহুর্তে
তোকে চাই আমার কষ্টের সঙ্গী হিসাবে
তোকে চাই প্রতিটা সকাল
তোকে চাই সারাটাজীবন এর জন্য।
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা,
ভালোবাসার মানে শিখিয়েছো তুমি।
মন আছে বলে আজ ভালোবাসার
খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে
আজ ভালোবাসার এত আয়োজন ৷
একটা সুন্দর মনের দেখা পাবো
বলে অপেক্ষাই আছি সারাক্ষণ
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি,
হারালে আড়ালে-আড়ালে কোথায়
ফিরে তুমি আর আসবে না বুঝি।
খুঁজিনি কারো মন তোমার মন পাব বলে,
ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে
হাঁটেনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে
কাউকে বাসিনি ভালো তোমাকে ভালবাসি বলে
পৃথিবীটা তোমার থাক পড়লে একটু নীল দিও,
আকাশ টা তোমার থাক পড়লে একটু তারা দিও
মেঘটা তোমার থাক পড়লে একটু ভিজতে দিও
মনটা তোমারি থাক পড়লে একটু জায়গা দিও
ভালোবাসা মানে সবার মাঝে থেকেও
তোকে নিয়ে গড়ে তোলা অন্য একটা পৃথিবী
আজকেও সেই দিনগুলো
ভেবে হেসে ঊঠি যেদিন তোমার
সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল।
প্রথম প্রেমের মায়া
প্রথমবার কারো হাত ধরার অনুভূতি—
যেন পুরো পৃথিবী থমকে গেছে,
আর শুধু দুজনের শ্বাস-প্রশ্বাস চলছে।
ভালোবাসা সত্যি হলে দুরুত্ব যতই হোক না কেন!
ভালোবাসা কখনো কমে যাই না
তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড়
আপন করে রাখবো তোমায় হতে দিবনা পর
ও আমার জানের ময়না পাখি
তুমি ছাড়া কেমনে একা থাকি,
আমাকে দিও না আর ফাঁকি
এখনো অনেক কথা বলা বাকি
উড়ো চিঠি তোমার নামে
পাঠিয়ে দিলাম নীল খামে
ইচ্ছে হলে পড়ে দেখো
পাড়লে মনে একটু রেখো।
যদি আস্তে আস্তে কমে যাই কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে
তোমার বিকল্প।
আজকেও সেই দিনগুলো
ভেবে হেসে ঊঠি যেদিন তোমার
সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল।
তোমাকে অনেক কিছু বলার আছে
কিন্তুু কখনও তোমায় পাই না
আবার কখনও শব্দ খুঁজে পাই না।
যখন ভালোবাসা বেহিসাব তখন
হিসাব কিসের দিবো। আর যে নিজেই
একটি গোলাপ তাকে গোলাপ কি দিবো
তোমার জন্য ভালোবাসা তোমার জন্য স্বপ্ন..
তোমার জন্য মনের মাঝে আছে হাজার হাজার গল্প।
ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়
প্রেমে থেকেও নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখা,
এটাই তো আসল ভালোবাসা।
তোকে ভালোবাসি শত বারানও
তোর ছেড়ে দূরে যাবো না,
হাজার কারণেও ..!
তুমি আমরা নদীর মাঝে একমাত্র কুল,
তুমি আমার ভালোবাসা প্রথম গোলাপ ফুল
লোক সমাজে এখন আমি করি না আর ভয়,
তোমায় নিয়ে ভালোবাসার করবো আমি জয়
তোমায় নিয়ে চলে যাবা দূর বহুদূর..
শুধু আমায় দিত্ত জায়গা তোমার মনের ঘরে..!
চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা..!
হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।
কষ্টটা যখন সীমা
ছাড়িয়ে যায়…
তখন মানুষ কাঁদে না
চুপ হয়ে যায়।
এই পৃথিবীতে যারা যত
বেশি কষ্ট দিতে জানে।
তারাই পৃথিবীতে ততো
বেশি ভালো থাকে।
আজব পৃথীবি!
যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।
আমি জোয়া…
আগে লিখেছিলাম “Instagram Post Shayari Love“,
আর আজ লিখে ফেললাম এই বাংলা প্রেমের কবিতা।
হয়তো আমার কথা তোমার জীবনের কোথাও মিল পেয়ে যাবে,
হয়তো তুমি এই শব্দের মধ্যে তোমার প্রাক্তনকে খুঁজে পাবে,
বা হয়তো… তোমার বর্তমানকেই আরও আপন মনে হবে।
প্রেম তো আসলে এমনই—
যা সময়, দূরত্ব, ভাষা—
কিছুতেই বেঁধে রাখা যায় না। ❤️


